বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা মোঃ মুক্তার হোসেন ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা মোঃ মুক্তার হোসেন ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ।

মো: সেলিম মিয়াজী, 
চাঁদপুর, প্রতিনিধিঃ

আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদ-উল- আযহার আনন্দ সকল মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের শিক্ষা মুসলিম হৃদয়কে মহৎ করে তোলে। কারণ কোরবানির মাংশ ও রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌছায় না। পৌছে শুধু মুসলমানের তাকওয়া ও ত্যাগের অনুশীলন।

হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, মুসলমানরা কোরবানীর মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি করে। ঈদের আনন্দ একে অপরের সাথে নিজেরা ভাগাভাগি করে নেয়। তাই ঈদ-উল-আযহার শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি রাহাজানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ, দেশ গঠনের জন্য একযোগে কাজ করি।

আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে, সবার পাশে থেকে যেন আপনাদের সেবা করতে পারি সেই দোয়া করবেন।

সবাইকে ঈদ মুবারক।

Post a Comment

0 Comments