জিয়াউদ্দিন বাবলু জাপার মহাসচিব নির্বাচিত হওয়ায় পটিয়ার সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী অভিনন্দন ।


জিয়াউদ্দিন বাবলু জাপার মহাসচিব নির্বাচিত হওয়ায় পটিয়ার সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী অভিনন্দন ।

সেলিম চৌধুরী, 
স্টাফ রিপোর্টারঃ-     

জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞাপ্তিতে  এই তথ্য জানান।

উল্লেখ্য, জাপার মহাসচিব হিসাবে দায়িত্ব ছিলেন মশিউর রহমান রাঙ্গা। এখন থেকে তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বাবলু।বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে। এদিকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টি মহাসচিব নিয়োগ দেওয়ায়  জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয়  উপনেতা   গোলাম মোহাম্মদ কাদের এমপি নতুন মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন আহমদ বাবলু সহ সিনিয়র জাতীয় পার্টির নেতৃবৃন্দ কে এক বিবৃতিতে পটিয়ার সাবেক এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী অভিনন্দন জানিয়েছেন। 

বিবৃতিতে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন জাতীয় পার্টির প্রতিষ্টাতা প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের নগর মহানগর গ্রাম বাংলা যে উন্নয়ন সুচনা করেছেন নতুন মহাসচিব চেয়ারম্যান গেলাম মোহাম্মদ কাদের এমপি নেতৃত্বে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতার যাওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে এবং এরশাদ ৯ বছর ক্ষমতায় থাকার সময় সারা বাংলাদেশ যে অভুত উন্নয়ন কাজ করছেন তাহা নতুন প্রজন্মর কাছে তুলে ধরে মাদক সন্রাস চাঁদাবাজ অনিয়ম দুর্নীতি ধর্ষণ চুরি খুনের বিরুদ্ধে জিহাদ করে জাতীকে সত্যিকারে গনতন্ত্র ফিরিয়ে আনতে সকল হবেন এবং দেশের উন্নয়ন কাজ ত্বরান্বিত করার জন্য দলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সিরাজুল ইসলাম চৌধুরী।

Post a Comment

0 Comments