নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড উওর ছনহরা জাফর মেম্বারের বাড়িতে প্রবাসী মোঃ সেলিম এর এর স্ত্রী সন্তানদের মারধর করে বসঘর থেকে উচ্ছেদের পায়াতারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ জুন সকাল ৮ টার সময় উওর ছনহরা জাফর মেম্বারের বাড়িতে। এঘটনায় প্রতিকার প্রার্থনা করে পটিয়া থানায় প্রবাসী সেলিম এর স্ত্রী মিনু আকতার বাদী হয়ে একই বাডির শামসুল আলম (প্রকাশ বাবু) মোঃ খোরশেদ, আবু সিফাত,আবু সিহাব,নাছিমা আকতার, রোকশানা আকতার এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায় প্রবাসী সেলিম ও শামসুল আলম গং আপন ভাই হয় তাদের মধ্যে পৈত্রিক সম্পক্তি ভাগ ভাটোয়ারা নিয়ে দীর্ঘ বিরোধ চলে আসছিল। গত ৭/৮ মাস আগে প্রবাসী সেলিম একটি সেমি পাকাঘর নির্মাণ করে। কিন্তু ঐ ঘরে বসবাস করছে প্রতিপক্ষরা। এ ঘরের রান্নার ঘরে প্রবাসী সেলিম এর স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। তাদের থাকার ঘরের সংকোলন না হলে রান্নাঘর ভেঙে সেমি পাকাঘর নির্মাণ করতে চাইলে মিনু আকতার কে বাঁধা দিয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়। মিনু আকতার তার স্বামী প্রবাসী সেলিম এর প্রাপ্ত সম্পক্তিতে ঘর নির্মাণ বাঁধা দেয়। কিন্তু প্রতিপক্ষরা গত ২৭ জুন সকালে নির্মাণ শ্রমিক নিয়ে প্রবাসী সেলিম এর ভোগদখলীয় জায়গায় লাগোয়াভাবে বসতঘর নির্মাণ করে। এতে মিনু আকতার পরিবার পরিজন এ ঘর নির্মাণ হলে মিনু আকতার ঘরে অবরুদ্ধ থাকতে হবে। এছাড়াও তাদের ভাইদের সন্পক্তি ভাগ ভাটোয়ারা করতে বললে মিনুকে হত্যার হুমকি দেন। আপন ভাইদের মধ্যে জায়গা পরিমাপ না করে প্রবাসী সেলিম এর সম্পক্তি সহ জোরপুর্বক দখলে রাখার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি মানবিক বিদায় ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল রশিদ দৌলতী ১ নম্বর ওয়ার্ড মেম্বার জায়দুল হক এবং অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই রোকন উদ্দীনের সুদৃষ্টি কামনা করেছে। যাতে তাদের মধ্যে আইন সন্মত জায়গা পরিমাপ পুর্বক দুই পক্ষের মধ্যে শান্তিতে বসবাসের উপযোগী করে দেওয়ার জন্য
মানবাধিকার ফাউন্ডেশন
পটিয়া উপজেলা হিউম্যান রাইটস সভাপতি মোঃ নাছির উদ্দীন, সহ সভাপতি আবু তাহের চৌধুরী,সাধারণ সম্পাদক মীর আবদুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান জোর দাবি জানান। কেউ যাতে মানবাধিকার লঙ্ঘন না করে সে বিষয় টি চেয়ারম্যান আবুর রশিদ দৌলতীর সুূদৃষ্টি কামনা করেন ।

0 Comments