সেলিম চৌধুরী,
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইপ সামশুল হক চৌধুরী এমপি ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে সেন্টাল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জাম প্রদান করেন। সরঞ্জামাদির মধ্যে রয়েছে হাই-ফ্লো ন্যাসাল ক্যানুলা, অক্সিজেন কনসান্ট্রেটর, ৩০টি অক্সিজেন সিলিন্ডার, এন ৯৫ মাক্স ও সুরক্ষা সামগ্রী। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া পৌর মেয়র আ’লীগ অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইনামুল হাসান, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবতী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ওসি মোঃ বোরহান উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি’র জিএম আবু বককর ছিদ্দিক।
হাসপাতালের আরএমও ডা: রাজীব বড়ুয়া, আ’লীগ নেতা আবদুল খালেক, আলমগীর আলম, এমএনএ নাছির, কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার হায়দার, মুজিবুর হক চৌধুরী নবাব, পটিয়া পৌরসভার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি প্রমুখ। হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, করোনা মহামারীতে বিভিন্ন রোগীরা যাতে চট্টগ্রাম শহরে যেতে না হয় সেজন্য পটিয়া হাসপাতালে বিভিন্ন সেন্ট্রাল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে। যাতে করে পটিয়া হাসপাতালে রোগীরা সুচিকিৎসা পায়। পর্যায়ক্রমে এ হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে এবং ডাক্তারদের আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন। কোনরকমের অনিয়ম বা অবহেলা হলে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

0 Comments