পটিয়ার কেলিশহর সেন পাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১ থানায় অভিযোগ, উক্তেনা সংঘর্ষের আশংকা ।


Chittagong, Chittagong news, chottogram, chottogram news

নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে সেন পাড়ায়  প্রতিপক্ষের হামলায় বটন দাশ (৪৩) নামে এক ব্যাক্তি  গুরুতর আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জুন বিকালে। আহত বটন দাশের মুখে সামনের চোয়ালে একটি দাঁত পড়ে যায়। 

আহত বটন দাশকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে পুর্নরায় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করেছে স্থানীয়রা । পরে বটন দাশ বাদী হয়ে একই এলাকার    টবু দে (৪৮) মিলন দে (৫৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, মৃত প্রতাপ চন্দ্র দাশের পুএ বটন দাশের পৈত্রিক ভোগদখলীয় দেড় গন্ডা জায়গা দীর্ঘদিন যাবত দখলের পায়তারা করে আসছে টবু দে ও মিলন দে। এর পরিপ্রেক্ষিতে  গত ২৩ জুন প্রতিপক্ষরা বটন দাশের পৈত্রিক ভোগদলীয় জায়গায়   তার অগোচরে একটি সেমি পাকাঘর নির্মাণ করে। এতে বটন দাশ বিষয়টি স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে বিবাদীগন ভুলবশত ঘর নির্মাণ করেছে। এ ঘর সরিয়ে নেওয়ার জন্য বটন দাশ  প্রতিপক্ষ  টবু দে ও মিলন দে কে বললে তারা কৌশলে ঘর না সরিয়ে গত ৩ জুলাই বিষয়টি মিমাংসা করার কথা বলে মিলনের ঘরে  ঘরোয়া বৈঠকের কথা বলে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে  তাদের  ভাডাটিয়া সন্রাসী  রনধীর দে, পুলিন (মহাজন)অরুন দে, বিশ্বজিৎ দে বটন দাশকে এলোপাতাড়ি রোহার রডসহ দেশীয় অস্ত্র-শস্র দিয়ে  এলোপাতাডি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং মুখের সামনের দাঁত ফেলে দেয় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ।  বটন দাশ বিচারের আশায় থানায় ও চেয়ারম্যান মেম্বারে দ্বারে দ্বারে ঘুরছে। বর্তমানে প্রতিপক্ষদের হুমকি ধামকিতে চরম নিরাপক্তাহীনতায় ভুগছেন বলে সে জানান। সে এ ব্যাপারে পটিয়া পুলিশ  প্রশাসন জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরীর  হস্তক্ষেপ কামনা করেছে।

Post a Comment

0 Comments