পটিয়ায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার-১।


পটিয়ায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার-১।

সেলিম চৌধুরী, 
বিশেষ প্রতিনিধিঃ- 

চট্টগ্রামের পটিয়ায় ১৯ জুলাই রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক  হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম  ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ মোঃ  ইয়াসিন (২২) কে গ্রেফতার করেছে। সে   

মৃত আব্দুস শুক্কুর, মাতা-নূরজাহান , সাং- চৌফলদন্ডী দক্ষিণ পাড়া, ওয়ার্ড নং -০৬, ডাকঘরঃ মহেশকুড়া, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ, থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার বলে জানাগেছে।  চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের পটিয়া থানাধীন  মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর চট্ট মেট্রো-ব-১১-১১৫৯ মার্সা নামীয় যাত্রীবাহী বাসের বি-০৪ সিট হতে সন্ধ্যা প্রায় ৬ ঘটিকার সময়  মোঃ ইয়াসিন কে  তল্লাশিপূর্বক আটক করে। 

পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মোঃ ইয়াসিন বিরুদ্ধে মাদকদ্রব্য       আইন-২০১৮ ইং  নিয়মিত মামলা দায়ের করা হয়ছে। সে কক্সবাজার হতে ইয়াবা নিয়ে   চট্টগ্রামের উদ্দেশ্য   কর্ণেল হাট এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ ইয়াসিন স্বীকার করে।

Post a Comment

0 Comments