সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল হক চৌধুরী ২২ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন। মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটিয়ায় মৎস্য সপ্তাহ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা, উপজেলা আ’লীগের সভাপতি
আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা আ’লীগ নেতা মুজিবুল হক নবাব, পৌরসভা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, পৌরসভা আ’লীগ নেতা জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রবিউল হোসেন রুবেল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা সিকদার, কর্মকর্তা রাসেদ আহমদ, মহিম, সেবু
বড়ুয়া, বিধান মল্লিক, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব সোহেল, নাজমুন সাকের সিদ্দিকী প্রমুখ।

0 Comments