পটিয়ার পেরলা সন্রাসী হামলায় যুবলীগ নেতা ইকবালসহ শিশু স্ত্রীআহত, থানায় অভিযোগ ।



সেলিম  চৌধুরী, 
স্টাফ  রিপোর্টারঃ- 

চট্টগ্রামের পটিয়া  উপজেলার বড়লিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের সন্রাসী কায়দায় হামলা চালিয়ে সাবেক পটিয়া সরকারি কলেজ ছাএলীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবলীগ নেতা মোঃ ইকবাল হোসেন ও তার স্ত্রী তাহমিনা তাসমিন এবং ৮ বছরের শিশু কন্যা লামিয়া তাবাচ্ছুম সহ তিনজনকে  গুরুত্বর আহত করেছে মর্মে অভিযোগ পাওয়া গে।

ঘটনাটি ঘটেছে ১৭  জুলাই দুপুর ২ টায় আমজুর হাটের পশ্চিম পার্শ্বে বশরত আলীর বাড়িতে। আহত মোঃ  ইকবাল দম্পতিকে স্থানীয়রা উদ্ধার  করে পটিয়া  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে। উপজেলা যুবলীগ নেতা মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে  ব্যাংক ইসমাইল এর পুএ জসিম  উদ্দিন , মৃত ধনা মিয়ার পুএ মানিক, মোঃ নুরু প্রকাশ বাইট্টা নুরুর পুএ মোঃ সানি সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের  বিরুদ্ধে  পটিয়া  থানায়  অভিযোগ  দায়ের  করেছে। 
বিষয়টি জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি  আলহাজ্ব  শামসুল  হক  চৌধুরীকে অবহিত করেছে বলে জানান ইকবাল হোসেন। থানার দায়েরকৃত  অভিযোগ  সুএে  জানাযায়, পুর্বশক্রুতার জের ধরে  ১৭ জুলাই দুপুরে মোঃ ইকবাল হোসেনকে একা পেয়ে 

সন্রাসীরা এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে মোঃ ইকবাল হোসেন এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে তার  ডান পায়ে কুপিয়ে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। 

তার চিৎকারে শুনে স্ত্রী তাহমিনা তাসমিন ছোট শিশু কন্যাকে নিয়ে স্বামী ইকবাল কে   বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালিয়ে শিশু কন্যার মাথার পিছনে কুপিয়ে জখম করে   এতে শিশুটির মাথায় সেলাই  করা হয়েছে  বলে তার মা তাহমিনা তাসমিন জানান।এছাড়াও হামলার সময় তাহমিনা তাসমিন এর পরনের কাপড় টানাহেছড়া পুর্বক ছিড়িয়া শ্লীলতাহানি করে বলে থার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। 

তাহমিনা তাসমিন জানান, তার স্বামী মোঃ ইকবাল হোসেন কে বাঁচাতে এগিয়ে আসলে সন্রাসীরা দা দিয়ে কুপিয়ে তার মেয়ে ও ইকবাল হোসেন কে জখম করে এবং তার শ্লীলতাহানি করে। এঘটনায় এলাকায়  উত্তেজনা  চলছে বলে জানাগেছে   বিবাদী নিয়ে আরোও  বিস্তারিত প্রতিবেদন আসছে,,,, আমাদের সাথে থাকুন।

Post a Comment

0 Comments