জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মাননীয় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার সহধর্মিনী সংরক্ষিত আসনের মহিলা এমপি কাজী সেলিনা ইসলামের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার রায়পুর উপজেলাধীন ৬ নং কেরোয়া ইউনিয়ন এর গরিব-দুঃখী অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
করোনায় কোনঠাসা সামাজের দিন আনে দিন খায় মানুষ। স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষেই এমপি পাপুলের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এমপি পাপুল এর পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করেন রায়পুর পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, আওয়ামিলীগ নেতা বাবুল পাটোয়ারী, ইউপি সদস্য শিপন মোল্লা প্রমূখ।

0 Comments