সেলিম চৌধুরী,
বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান জাতীয় ছাএসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক এন এম জসিম উদ্দিন পটিয়াবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জসিম উদ্দিন পবিত্র কোরবানি উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ-উল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি তার রাজনৈতিক আদর্শ নেতা জাতীয় পার্টির প্রতিষ্টাতা
চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের জন্য দোয়া প্রার্থনা করেন সবার কাছে। তিনি স্বরণ করেন এরশাদ ইসলাম ধর্মের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার উপর। জসিম উদ্দিন বলেন, পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান সহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
বিশ্বের পাশাপাশি বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিতে হবে এবং দেশ ও জাতির স্বার্থে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।তাহলে ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসা তৈরী হবে। ঈদ-উল আযহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়। সবাইকে ঈদ মোবারক জানিয়ে সর্বদাই সত্য,নির্ভুল,বলিষ্ঠ সংবাদ প্রচার করার আহবান জানান পাশাপাশি সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করেছেন।

0 Comments