রায়পুরের ৬নং কেরোয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ ।


রায়পুরের ৬নং কেরোয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ ।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর আদেশক্রমে ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের উদ্দোগে ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভিজিএফ’এর চাল বিতরণ করা হয়। কেরোয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও নিন্ম আয়ের ৮ শত ৭৩টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাউ বিতরণ করেন কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী শামসুুল ইসলাম, এই সময় উপস্থিত ছিলেন, উপজেলার ট্যাগ অফিসার ও ইউপি সচিব প্রমূখ।

Post a Comment

0 Comments