ঈদুল আযহার শুভেচ্ছা জানায়ে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার আহবান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ।

সেলিম চৌধুরী, 
বিশেষ প্রতিনিধি:-

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পটিয়া উপজেলা
চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, ১৩নং দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান গরিব দুঃখী মেহনতী মানুষের প্রিয়মুখ মোহাম্মদ 
 
সেলিম চেয়ারম্যান বলেছেন,
জাতি ধর্ম নির্বিশেষে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে প্রতিটি মালিকে আহবান করেন শ্রমিকের বেতন ও বোনাস ঈদের আগে পরিশোধ করার জন্য। তিনি বলেন, অসহায় শ্রমিকের 

প্রিয় বন্ধু চেয়ারম্যান সেলিম আরও বলেন...
প্রতিটি ঈদের আগে বারতি খরচ করতে হয়, ঈদে বাড়ি যাওয়ার থেকে শুরুকরে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে গেলে বারতি টাকার প্রয়োজন, বর্তমানে দ্রব্য মূল্যের যে উর্ধ্বে গতি শ্রমিকরাও তাহার বাহিরে নন, শ্রমিক শ্রেণির মজুরি হিসেবে যে বেতন পায় তাদিয়ে সংসার চালানো খুবি কষ্টের, তারা ঈদের বারতি খরচ মিটানোরমত টাকা জমা রাকতে পারেনা,বন্যার কারণে অনেক শ্রমজীবীমানুষের সহায় সম্বলহিন হয়ে পড়েছে, এবছর দীর্ঘ মেয়াদি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, যার ধাক্কা লেগেছে আমাদের প্রয়োজনীয় দ্রব্য ও চালের বাজারে, শাক সবজি থেকে শুরু করে সব তরিতরকারির আকাশ চুম্বি দাম যা এখন শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতারবাইরে চলে গেছে, 

এমতাবস্থায় বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখাযাচ্ছে অনেক কারখানা মালিক তাদের শ্রমিকদের ঈদের বেতন বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে দিচ্ছে যা শ্রমজীবী মানুষের সাথে নিষ্ঠুর আচরণ, যে শ্রমিক সারা বছর নিজের রক্ত ও ঘাম পানি করে মালিকের অর্থনীতির চাকা সচল রেখে ছিল তাদেরকে উৎসব ভাতা থেকে বঞ্চিত করার জন্য কারখানা বন্ধ করে দেওয়া খুবই অমানবিক ও নিষ্ঠুর আচরণ এ ছাড়া অন্য কিছু নয়, সরকার তার কর্মচারী ও কর্মকর্তাদেরকে যথাসময়ে বেতন বোনাস পরিশোধ করে সরকারি চাকরি জীবীদের ঈদের উৎসব মুখর করে তুলেন কিন্তু বাংলাদেশের শ্রমবাজারের অধিকাংশ মানুষ স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, যাদের মজুরি কখনো দ্রব্য মূল্যের সাথে মিলিয়ে ঠিক করায় না, শ্রমজীবী মানুষ যে আয় করে তা যদি ঠিকমত হাতে নাপায় তাহলে তাদের পরিবার পরিজনের মুখে দু বেলা দু মুঠো ভাত তুলে দিতে তাদেরকে অপরিসীম যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে হবে, তাই সকাল কারখানা মালিক ও কতৃপক্ষের কাছে আবেদন শ্রমজীবী মানুষের বেতন বোনাসসহ সব পাওনা ঈদের আগে পরিশোধ করুন, শ্রমজীবী মানুষের ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন আল্লাহ সবাইকে হেপাজত করুন আমিন।