সেলিম চৌধুরী, পটিয়াঃ-
জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানান।
উল্লেখ্য, জাপার মহাসচিব হিসাবে দায়িত্ব ছিলেন মশিউর রহমান রাঙ্গা। এখন থেকে তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বাবলু।
বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে। এদিকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টি মহাসচিব নিয়োগ দেওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিনন্দন জানিয়ে বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও নতুন মহাসচিব বাবলুর নেতৃত্বে জাতীয় পার্টি সারা বাংলাদেশ আবারও পুনর্জীবিত হবে। বিবৃতি দাতারা হলেন, পটিয়ার সাবেক দক্ষিণ জেলা জাপার আহবায়ক শামসুল আলম মাস্টার।
জেলার যুগ্ম আহবায়ক যথাক্রমে- আমান উল্লাহ আমান, আবদুস ছাক্তার রনি, মো. মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, আবু বক্কর সিদ্দিকী, আবদুল গফুর চৌধুরী, নুরুল ইসলাম কমিশনার, আজিজ মিয়া চৌধুরী, আলী আকবর চেয়ারম্যান,
সাবেক সাধারণ কাজী খোরশেদ আলম, দিদারুল আলম ফজু, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,
এস এম মুহিত, ইব্রাহিম আল হোসাইনী, পটিয়া উপজেলার নেতা রমজান মুন্সি, মনির চেয়ারম্যান, ফরিদ আহমদ চৌধুরী, আবদুস সাক্তার,পটিয়া পৌর সহসভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ডাঃ খোরশেদ আলম, যুবসংহতির সভাপতি জাহাঙ্গীর মেম্বার, সম্পাদক দুলা মিয়া মেম্বার, জসিম উদ্দিন বাবর, দক্ষিণ জেলা জাতীয় ছাএসমাজ সভাপতি
এন এম. জসিম উদ্দিন, সহ সভাপতি ইয়াসিন, আমিনুল ইসলাম, নাজিম উদ্দীন মজুমদার, ছাএ নেতা হাসান, আকাশ প্রমুখ।

0 Comments