পটিয়ায় ডিএনসি হাতে ইয়াবাসহ গ্রেফতার-১


পটিয়ায় ডিএনসি হাতে  ইয়াবাসহ  গ্রেফতার-১

সেলিম চৌধুরী, 
স্টাফ রিপোর্টারঃ- 

চট্টগ্রামের পটিয়া ২২ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক  সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে দল    ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা সহ  ইমাম হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে। সে  নুর হোসেন, মাতা- নুর নাহার , সাং- জাদিমুড়া নয়া পাড়া(দক্ষিণ হ্নীলা), ওয়ার্ড নং-০৯, হ্নীলা ইউনিয়ন পরিষদ,  ডাকঘরঃ হ্নীলা-৪৭৬১, থানা- টেকনাফ, জেলাঃ কক্সবাজার।

ইমাম হোসেন কে পটিয়া থানাধীন  মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের পশ্চিম পার্শ্বে মহাসড়কের উপর মাইক্রোবাস নং চট্ট মেট্রো-চ-১১-৪৭৬৩ হতে সকাল প্রায় ০৯:২০ ঘটিকায় তল্লাশিপূর্বক ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পটিয়া খ সার্কেল বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ ইং   নিয়মিত মামলা দায়ের করে। ইমাম হোসেনের আরেক ভাই একবছর আগে মাদক মামলায় চট্টগ্রাম জেলখানায় রয়েছে। তাট ভাইয়ের  মামলার খরচ বাবদ উকিলে অর্থ পরিশোধ করতে সে কক্সবাজার হতে চট্টগ্রাম ইয়াবা পাচারের করে আনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অবশেষে আপন ভাইকে মাদক মামলায় জামিন করতে ইমাম হোসেন ইয়াবা ব্যাবসা কার্যক্রম চালিয়ে আসছিল। কিন্তু তার শেষ রক্ষা হলোনা ডিএনসি হাতে ইয়াবাসহ তাকে গ্রেফতার হয়ে দুইভাই জেল হাজতে!

Post a Comment

0 Comments