পটিয়ায় মেয়ের স্বামী হত্যার অভিযোগ মা- মেয়ে জেল হাজতে ।


পটিয়ায় মেয়ের স্বামী হত্যার অভিযোগ মা- মেয়ে জেল হাজতে ।

সেলিম চৌধুরী, 
স্টাফ রিপোর্টারঃ-

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন   দক্ষিণ হরিণখাইন এলাকায় শশুর বাড়িতে বেড়াতে এসে মো. সাইফুল ইসলাম (৩৭) নামের এক প্রবাসীকে খুনের কাজে ব্যবহৃত চাকু উদ্ধার ও নিহতের স্ত্রী-শাশুড়িকে গ্রেফতার করে থানার পুলিশ। ১৯ জুলাই  

রবিবার থানার পুলিশ নিহতের স্ত্রী হারিছা আকতার ও শাশুড়ি মরিয়ম বেগমকে আদালতে প্রেরণ করলে আদালতে তাদের দুই জনকে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য পটিয়া উপজেলার পূর্ব বিনিনিহারা এলাকার মোবারক আলী মুন্সির বাড়ি এলাকার আবুল কাশেমের পুত্র সাইফুল ইসলামের সাথে দক্ষিণ হরিণখাইন আলীম উদ্দীন সওদাগর বাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের মেয়ে হারিছা আক্তারের সাথে বিয়ে হয়। 

প্রবাসী মো: সাইফুল ইসলাম ৬ মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন। করোনা ভাইরাসের কারণে ফের সৌদি আরব যেতে না পারায় সংসারের মধ্যে আর্থিক সমস্যায় দেখা দেয়। এ নিয়ে পারিবারিক কলেহ সৃষ্টি হয়েছিল। স্ত্রী হারিছা আকতার স্বামীকে না জানিয়ে বাপের বাড়িতে চলে আসেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিহত শ্বশুর বাড়িতে গেলে কথা কাটাকাটির জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। 

এসময় তার শাশুড়ি মরিয়ম বেগমও নিহতকে মারধর করে ঘরে থাকা চাকু দিয়ে আঘাত করেন। প্রবাসী সাইফুল ইসলাম শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। খবর পেয়ে সাইফুল ইসলামের পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পর তার শারীরিক অবস্থা অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে শুক্রবার রাতে ভর্তি করা হলে শনিবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ শনিবার নিহতে স্ত্রী হারিছা আকতার ও শাশুড়ি মরিয়ম বেগমকে আটক করে।

পটিয়া থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রোকন উদ্দিন বলেন মো: সাইফুল ইসলামকে খুনের কাজে ব্যবহৃত চাকু টি উদ্ধার করা হয় মরিয়ম বেগমের বাড়ি থেকে ও নিহতের স্ত্রী-শাশুড়িকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে নিহতের স্ত্রী হারিছা আকতার ও শাশুড়ি মরিয়ম বেগমকে আদালতে প্রেরণ করলে আদালতে তাদের দুই জনকে জেল হাজতে প্রেরণ করে। তবে এলাকার লোকজনের ভিন্ন ভিন্ন কথা বলেছেন কোনটি সত্যি তা বলা মুশকিল তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে এডভোকেট জমির উদ্দিন জানান।

Post a Comment

0 Comments