Chottogram, chottogram news, Chittagong, Chittagong news

সেলিম  চৌধুরী,
বিশেষ  প্রতিনিধিঃ

আজ ১৪ জুলাই  মঙ্গলবার  প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রতিষ্টাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করবে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা, পৌরসভার, কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টি। এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা সক্রিয় হয়ে উটেছে।মঙ্গলবার সকালে দক্ষিণ জেলা পটিয়াস্ত কার্য়লয়ে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের  অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠিত  হবে জানান,জাতীয় পাটি চেয়ারম্যানের উপদেষ্টা পটিয়ার সাবেক  এমপি  আলহাজ্ব  সিরাজুল  ইসলাম  চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয়  কমিটির  ভাইস  চেয়ারম্যান  ও  চট্টগ্রাম  দক্ষিণ  জেলার  সভাপতি  সাবেক  মেয়র  শামসুল  আলম  মাষ্টার, এছাড়াও  দক্ষিণ  ভুর্ষি ইউনিয়ন  সাবেক  এমপি  আলহাজ্ব  সিরাজুল  ইসলাম  চৌধুরী  গ্রামের বাড়িতে খতমে কুরআন  মিলাদ ও  দোয়া মাহফিলের  আয়োজন  করা  হয়েছে  বিষয়টি  তিনি  নিশ্চিত  করেন।

এছাড়াও  কর্ণফুলী  উপজেলার সভাপতি  আবদুস সাক্তার রণি জানান কর্ণফুলী  উপজেলা  জাতীয়  পার্টি  ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এরশাদের  প্রথম  মৃত্যু  বার্ষিকী  উপলক্ষে  শিকলবাহা ইউনিয়নে মাষ্টার  হাট এলাকায়  মসজিদে খতমে কুরআন,   মিলাদ ও দোয়া  মাহফিলের  আয়োজন  করা  হয়েছে।উক্ত কর্মসূচি  সফল  করার  আহবান  জানান  কর্ণফুলী উপজেলা  জাতীয়  পার্টি  সভাপতি  আবদুস  সাক্তার রণি, এছাড়াও  বোয়ালখালী,আনোয়ার, চন্দনাইশ,সাতকানিয়া, লোহাগাডা, বাঁশখালী উপজেলায় জাতীয় পার্টি, জাতীয় ছাএসমাজ এরশাদের প্রথম  মৃত্যু  বার্ষিকী  উপলক্ষে  ব্যাপক কর্মসূচি  গ্রহণ করেছে বলে জানান, জাতীয়  পার্টি  কেন্দ্রীয়  সদস্য  আমান  উল্লা আমান,

দক্ষিণ জেলার নেতা রফিক  আহমদ  চেয়ারম্যান, মোহাম্মদ  মিয়া চৌধুরী, কাজী খোরশেদ  আলম, দিদারুল আলম  ফজু,পটিয়া  পৌরসভার  সাধারণ  সম্পাদক মোস্তাক  আহমদ, মোঃ নাছির  উদ্দীন , দক্ষিণ  জেলার  যুব সংহতির  সভাপতি  জাহাঙ্গীর  আলম  মেম্বার, সাধারণ  সম্পাদক দুলা মিয়া মেম্বার,দক্ষিণ  জেলা  জাতীয়  ছাএসমাজ  সভাপতি  কেন্দ্রীয়  কমিটির  সদস্য  এম.এন. জসিম  উদ্দিন,

জাতীয়  পার্টি  কেন্দ্রীয় কমিটির  ভাইস  চেয়ারম্যান  শামসুল  আলম  মাষ্টার  জানান করোনাভাইরাস কোভিড ১৯) সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করবে বলে জানান।  এছাডাও দলীয় সব পর্যায়ে নেতা কর্মীগণ বিষয়টি নিশ্চিত করেন।