সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ
মহামারী করোনাভাইরাস (কোভিড ১৯) থেকে সচেতন ও এবার এলাকাবাসীকে রক্ষা করতে মাঠে নেমেছে পটিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ সোহেল সওদাগর। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইনে তার ব্যাক্তিগত উদ্যাগে ৩ জুলাই শুক্রবার বিকাল ভাটিখাইন বাজার এলাকা সহ বিভিন্ন পাডায় ৩ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন। এর মধ্যে সাবান ১৫০ পিস, মাস্ক তিনশত পিস।
মাক্স ও সাবান বিতরণের সময় উপস্থিত ছিলেন, ছাএদল নেতা মোঃ সাদ্দাম, মোঃ মিয়া, মোঃ সিরাজ, মোঃ জাবেদ, মোঃ মুসলিম, মোঃ রহিম, মোঃ সাগর,মোঃ হৃদয়, মোঃ শহিদসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ পটিয়া উপজেলা বিএনপি নেতা সোহেল সওদাগর মহামারী করোনাভাইরাস এ সংকটকালীন সময়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটিয়া উপজেলা ভাটিখাইন ইউনিয়নে অসহায় গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন। তিনি এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে সোহেল সওদাগর জানান। এর আগেও রমজান মাসে চাল ডাল, চিনি, চনা,লবন, খাদ্য সামগ্রী এবং শাড়ী, লুঙ্গি ঈদের উপহার সামগ্রী গরীব মানুষের মাঝে ঘরে ঘরে পৌঁছে দেন বিএনপি তরুন এ নেতা মোঃ সোহেল সওদাগর ।

0 Comments