সেলিম চৌধুরী,
স্টাফ রিপোর্টারঃ-
১২ জুলাই সন্ধায় চট্টগ্রামের পটিয়ায় রেলওয়ে ষ্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে পটিয়া থেকে বার বার নির্বাচিত এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরীর পক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ নবীন প্রবীনদের পরিচালিত অক্সিজেন সাপোর্ট টিমের সদস্য সাবেক পৌর ছাত্রলীগ সহ সভাপতি উদীয়মান সমাজ কর্মী তৌহিদুল ইসলাম তৌহিদ নিজস্ব অর্থায়নে মৌসুমী ফল বিতরণ করেন।
পটিয়া পৌরসভার ছাএলীগের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, করোনার মহামারীর প্রথম থেকেই মানবিক খেটে খাওয়া দুস্থ, অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে অক্সিজেন সাপোর্ট সদস্যগণ । আমরা এইসব অসহায় মানুষদের কথা ভেবে মৌসুমী ফলসহ নানানভাবে সাহায্য সহযোগিতা করছি। স্বাধীন দেশে সকলের অধিকার আছে আম, কাঠালসহ মৌসুমী ফলের স্বাদ নেওয়ার। সমাজের বিত্তশালীদের মহামারী করোনা ভাইরাস এ দুঃসময়ে অসহায় গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে এগিয়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তৌহিদুল ইসলাম তৌহিদ।


0 Comments