জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে করোনা শনাক্তকৃত রোগীর সংখ্যা এক হাজার ৯ জন। আর সুস্থ হয়েছেন ৫৭০ জন। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ২০ জনের। এর বাহিরেও একাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ২৭ জন। এ মধ্যে একজন মৃত। সুস্থ হয়েছে আটজন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পর্যন্ত মোট ছয় হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৯ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ৯৪১ জনের দেহ থেকে। এর মধ্যে ৬৩ জনের মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শনাক্ত হওয়ার পর দুইজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা আক্রান্ত ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন আরও ৩৭৫ জন রোগী। আর জেলার বাহিরের বিভিন্ন হাসপাতালে ১৪ জন রোগীকে হস্তান্তর করা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, শনাক্তকৃত রোগীদের মধ্যে সদর উপজেলার ৫৪৬ জন, রায়পুরের ৯২, রামগঞ্জের ১৬২, কমলনগরের ১৪৫ এবং রামগতির ৬৪ জন। আর সুস্থ হওয়াদের মধ্যে সদর উপজেলার ২৮৬ জন, রায়পুরের ৭৫, রামগঞ্জের ১০৮, কমলনগরের ৬৬ এবং রামগতির ২৬ জন।
এ পর্যন্ত যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সদর উপজেলার নয়, রায়পুরে দুই, রামগঞ্জের সাত, কমলনগরের এক এবং রামগতির একজন।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় যে ২৭ জনকে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, রামগঞ্জের সাতজন এবং রায়পুর ও কমলনগরের একজন করে। ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে এ ২৭ জনকে শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

0 Comments