পটিয়ায় চেয়ারম্যান ঘাটায় এক ব্যাক্তির লোহাও বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগ ।

সেলিম চৌধুরী, 
স্টাফ রিপোর্টারঃ- 

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড আজিমপুরে চেয়ারম্যান ঘাটা এলাকা অলি আহমদ নামে এক ব্যাক্তির পাকাঘর নির্মাণ করার জন্য মৌজুদকৃত একটি টিন সেটের ঘরের টিন কেটে কে-বা কাহারা দেড় টন লোহা ও গৃহ নির্মাণের বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই রাত আনুমানিক ২ টার সময়। এ ঘটনায় আজিমপুর আবদুল্লাহ বাপের বাড়ি মৃত চাঁদ বক্সুর পুএ অলি আহমদ বাদী হয়ে অজ্ঞাত নামা চুরের দলের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। 

অভিযোগ সুএে জানাযায় অলি আহমদ জায়গা ক্ষয় করে দীর্ঘদিন ভোগদখলীয় থেকে বসবাস করে আসছে। এর মধ্যে একটি পাকা গৃহ নির্মাণ করার জন্য লোহাসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী এনে একটি টিন সেটের ঘরের মজুদ করে। গত ২০ জুলাই রাত ২ টার সময় চুরি করে নিয়ে যায়। সুএে জানাযায়  প্রতিদিন ঘরের মালামাল লক্ষনা বেক্ষনের জন্য একজন কেয়ারটেকার ছিল। চুরি হওয়ার রাতে কেয়ারটেকার নুরুল আবছার ছিলেন না, সকালে এসে টিন সেটের ঘরের টিন কেটে লোহা ফ্যান সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় চুরের দল। এসব নির্মাণ সামগ্রী আনুমানিক মুল্য ৩ লক্ষ টাকা। অলি আহমদ এর ধারণা এলাকার ইয়াবা ব্যাবসায়ি চুরি এবং তার সাথে এলাকার কিছু মানুষের শক্রুতাবসত তার লোহা সহ নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।সে এ বিষয়ে পটিয়া পুলিশ প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান। স্থানীয় সুএে জানাযায়, পটিয়া উপজেলা কচুয়াই ৬ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবত মোবাইল ঝাপটাবাজ চুরের দল রয়েছে। তারা সন্ধা হলে চেয়ারম্যান ঘাটা এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন ভাবে অবস্তান করে সুযোগ বুঝে মোবাইল ঝাপটাবাজি মানুষকে জিন্মি করে টাকা পয়সা স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়ে যায় বলে নুরুল আবছার সহ একাধিক ভুক্তভোগী লোকজন জানান। ঐ এলাকায় মানুষের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ টইল জোরদার করার দাবি জানান এলাকাবাসী।