পটিয়ার কেলিশহরে প্রবাসীর স্ত্রীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি, সীমানার দেয়াল ভাংচুর ।


পটিয়ার কেলিশহরে প্রবাসীর স্ত্রীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি, সীমানার দেয়াল ভাংচুর ।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- 

চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ছক্তার পেটুয়া ৭ নম্বর ওয়ার্ড (আলম মেম্বারের বাড়িতে) প্রবাসী আকতার হোসেন স্ত্রী ময়ুরী আকতার এর কাছে প্রতিপক্ষ এক লক্ষ চাঁদা দাবি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই সোমবার রাত ১০ টায়। এঘটনায় প্রবাসীর স্ত্রী ময়ুরী আকতার বাদী হয়ে একই এলাকার ইকবাল হোসেন (প্রকাশ কালা ইকবাল)মুছার নতুন বাড়ি আনোয়ার হোসেন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। 

অভিযোগ সুএে জানাযায়, ইকবাল ও আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে প্রবাসী আকতার হোসেনর স্ত্রী ময়ুরী আকতার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষরা তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে প্রবাসীর ভোগদখলীয় জায়গা পাকা বাউন্ডারি ওয়ালের নির্মাণ করলে ১৩ জুলাই রাত ১০ টার সময় প্রতিপক্ষরা ভাংচুর তান্ডব চালিয়ে দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং হাজার ইট নিয়ে যায়।যার মুল্য ১৮ হাজার টাকা বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। 

অভিযোগকারী ময়ুরী আকতার জানান, জায়গাটি ক্ষয় করে দীর্ঘদিন যাবত ভেগদখলে থাকাকালে বিভিন্ন সময়ে ইকবাল ও আনোয়ার উক্ত জায়গায় পাকা বসতঘর নির্মাণ করলে তাদের কে এক লক্ষ টাকা দিতে হবে অন্যতাই এখানে ঘর করতে দেবে না এবং ময়ুরী আকতার ৯ বছরের ছেলেকে হত্যা করবে হুমকি প্রদান করে বলে সে জানান।এ ব্যাপারে কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন নান্টু জানান, বিষয়টি আমাকে ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলম জানালে আমি ঘটনাস্তল পরিদর্শনে গিয়ে বিরোধ মিমাংসা করে দিয়েছি এবং আমার কথামতন আকতার এর স্ত্রী ময়ুরী আকতার বাউন্ডারী ওয়াল নির্মাণ করে। রাতে কারা ভেঙেছে তা আমি জানিনা। একইভাবে বিষয়টি নিশ্চিত করেন ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আলম। 

অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীন। ময়ুরী আকতার এ ব্যাপারে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে এলাকায় উক্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে স্থানীয়রা ।

Post a Comment

0 Comments