পটিয়ায় মিয়ার ফারুকীর মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ।


Chittagong, Chittagong news, chottogram, chottogram news

সেলিম চৌধুরী, 
স্টাফ রিপোর্টারঃ- 

পটিয়ার কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অবিভুক্ত চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিয়ের অন্যতম সাক্ষী লেখক কলামিস্ট আবু মোহাম্মদ মিয়া ফারুকীর ১ জুলাই ৪র্থ মৃত্যু বার্ষিকী

উপলক্ষে গতকাল বুধবার বাদে আসর পটিয়া আদালত জামে মসজিদে  বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পটিয়া পৌরসভার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা,মিয়া ফারুকীর পরিবারের পক্ষে মোরশেদ ফারুকী,আদালত জামে মসজিদ এর ইমাম,আবদুল কাদের, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম,প্রজন্মলীগ উপজেলার সভাপতি কামাল হোসেন, পৌরসভার সাবেক সভাপতি আবু মাসুদ রানা,পৌরসভার সাংগঠনিক মোঃ কাউছার, উপজেলার প্রচার সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক বিজয় ভট্টাচার্য, সাইফুল ইসলাম বিপু, সাজ্জাদ, সুব্রতদে, রানা, অভি, সাকিব, সজিব, মানিক, ইরফান, প্রমুখ। দোয়া মাহফিলে বক্তারা বলেন মিয়া ফারুকী একজন বিনয়ী দায়িত্বশীল পরিছন্ন মানবিক মানুষ ছিলেন মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ছিল চোখে পড়ার মত তারমত আর্দশবান মানুষের আজ সমাজে বড়ই অভাব বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাএমপি,পটিয়ার মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদসহ দেশের সকল মানুষ যেন মহামারী করোনা ভাইরাস হতে মুক্ত থাকতে পারেন তার জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments