পটিয়া অফিসঃ-
চট্টগ্রামে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুচচক্রীদন্ডী এলাকায় বাবলু সেন প্রকাশ বাপ্পু ও তার বন্ধু সুজন দক্তকে থানায় মিথ্যা সন্দেহজনক অভিযোগ দিয়ে হয়রানি করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবলু সেন প্রতিকার প্রার্থনা করে সে নিজে বাদী হয়ে দেবশীষ চক্রবর্তী প্রকাশ যুগান্তর এর বিরুদ্ধে পটিয়া থানায় ২৫ জুন অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বাবলু সেন উল্লেখ করেন,সে সদ্য মাষ্টর্টাস পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম শ্রেনীতে উক্তীর্ন হয়েছেন।সে ছোট বয়সে পিতাকে হারিয়েছে।তার পর থেকে নানার বাড়ি সুচক্রদন্ডীতে থেকে পড়া লেখা সমাপ্ত করেন। তার পিতার অবর্তমানে এলাকায় প্রাইভেট টিউশনি করে নিরীহভাবে জীবীকা নির্বাহ করেন।পাশাপাশি এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে করে বিসিএস (প্রশাসন) পরিক্ষায় প্রস্তিতি নিচ্ছেন। এ কারণে নানান ক্ষেএে এলার বয়োজোষ্টদেরকে বাবলু সেন নানান ভাবে সাহায্য সহযোগিতার পাশাপাশি তাদের স্নেহভাজন হয়ে উঠে। এ নিয়ে এলাকায় একটি স্বার্থনেষি মানুষ বাবলু সেনের পড়া লেখা ভালো ফলাফল ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের কারণে তার উপর ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতিসাধনের জন্য উঠে পড়ে লেগেছে বলে উল্লেখ করেন। বাবলু সেন অভিযোগে উল্লেখ করেন বিবাধী এলাকার স্বার্থনেষী মহল ও খারাপ লোকের প্ররোচনায় প্ররোচিত হয়ে গত ১৭/০৬/২০২০ ইং বাবলু সেন ও তার বন্ধু সুজন দক্তর বিরুদ্ধে সন্দেহ জনক ভাবে পটিয়া থানায় অভিযোগ দিয়ে হয়রানি করার পায়তারা চালাচ্ছে। এর পরে ২৪ জুন দৈনিক আজাদী পএিকায় পটিয়ায় লাখ টাকার ডিস তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা শিরোনাম সংবাদে বাবলু সেন ও তার বন্ধু সুজন দক্ত নাম উল্লেখ করেন। বাবলু সেন অভিযোগ উল্লেখ করেন, বিবাদী কতৃক দাখিলকৃত পটিয়া থানার অভিযোগ পএিকায় বিকৃত করে সংবাদ প্রকাশ করে।এছাড়াও বিবাধী ও স্বার্থনেষী লোক উক্ত পএিকার সংবাদকে উপলক্ষ বানিয়ে তা ফেসবুক ও অনলাইনে প্রচার করে বাবলু সেন ও পরিবার পরিজনের বিরুদ্ধে প্রতিনিয়ত মানহানিকর মিথ্যা বানোয়াট এবং হুমকিমুলক
অপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে বাবলু সেন মানসিকভাবে
ক্ষতিগ্রহস্ত হওয়ার পাশাপাশি পডা লেখা অন্যন্য প্রয়োজনীয় কাজ কর্মে মনোযোগ পারছেন না বাবলু সেন। বিবাধী দেবশীষ চক্রবর্তী প্রকাশ যুগান্তর তার লোকজবদের মাধ্যমে ফেসবুক ও অনলাইন নানানভাবে
অপ্রচারে সামাজিকভাবে বাবলু সেন হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। বাবলু সেন বিষয়টি মানবিক চিন্তা করে আইনগত ব্যাবস্তা নেওয়া পটিয়া পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২

0 Comments