শোভনদন্ডীতে সুদি টাকা নিয়ে বিরোধঃ একজনকে পিটিয়ে জখমের অভিযোগ ।


Chittagong, Chittagong news, chottogram, chottogram news

পটিয়া প্রতিনিধিঃ-

পটিয়ার শোভনদন্ডী কুরাংগিরী গ্রামের আবদুল মালেকের নতুন বাড়ীতে মোঃ আবুল কাসেম নামে এক মাছ  ব্যাবসায়ীকে   সুদি আনোয়ারের কাছে দেড় লক্ষ টাকা সুদি নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সুএে জানাগেছে,    করোনা সংকটে সুদের লভ্যাংশের টাকা দিতে না পারাই আবুল কাসেমকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখন করে। মর্মে  ঘটনাটি ঘটে ২৩ জুন রাত ৯ টা কুরাংগিরী মসজিদ মার্কেটের সামনে।  আহত কাসেমকে স্থানীরা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে   মোঃ আবুল কাসেম বাদী হয়ে একই এলাকার মৃত মকবুল হোসেনের পুএ সুদী আনোয়ারের বিরুদ্ধে ২৪  জুন পটিয়ায় থানায়  অভিযোগ দায়ের করে।  অভিযোগ সুএে জানাযায়, মোঃ আনোয়ার দীর্ঘদিন যাবৎ এলাকায় নিরীহ সহজ সরল  লোকজনের কাছে ষ্টাম্প গ্রহণের  বিনিময়ে সুদি  টাকা লাগোয়া করে আসছিল।এ ধারবাহিতা  সুদি টাকা সহ লভ্যাংশ দিতে না পারলে বিভিন্ন মানুষকে   নানানভাবে হয়রানি করে। 

এমনকি বাড়িঘর দখল  মারধর করে বলে অভিযোগে উল্লেখ করেন। আবুল কাসেম   গত দুই বছর আগে  সুদি আনোয়ারের কাছ থেকে দেড় লক্ষ টাকা ঋন গ্রহণ করে । উক্ত টাকা নেওয়ার সময়  আনোয়ার আবুল কাসেমের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৬ টি নন জুডিশিয়াল ষ্টাম্পে স্বাক্ষর নেয়।এর মধ্যে ২ টি খালি ষ্টাম্পে স্বাক্ষর নেয়। উক্ত টাকার বিপরীতে সুদ হিসাবে মাসিক প্রতিলাখে ৬ হাজার টাকা লভ্যাংশ বাবৎ দেড় লক্ষ টাকায় প্রতি মাসে ৯ হাজার টাকা করে পরিশোধ করছে।সর্বমোট এক লক্ষ বাষট্টি হাজার টাকা সুদ ও মুল টাকা থেকে ৫০হাজার টাকা আদায় করে সুদি আনোয়ার। দেশে মহামারি করোনা সংকট  কারনে আবুল কাসেম গত মাসে বাকী এক লক্ষ টাকা সুদের লভ্যাংশ ২১ শে জুন বিকাল চারটায় আনোয়ার তার ছেলের মাধ্যমে ৩ হাজার টাকা সুদের লভ্যাংশ প্রদান করে।অবশিষ্ট 

সুদের লভ্যাংশ তিনহাজার টাকা পরবর্তী তে প্রদান করবে বলে জানালে এতে  মোঃ আনোয়ার ক্ষিপ্ত হয়ে গত ২৩  জুন রাত ৯টার সময়  আবুল কাসেমকে  আনোয়ার কুরাংগিরী মসজিদ মার্কেটর  দোকানের সামনে  হটাৎ একা পেয়ে কিছু বোঝার আগে  এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের   বিভিন্ন স্থানে  

নিলাফুলা জখম করে।এক পর্যায়ে মারধর করতে করতে মসজিদ মার্কেটের সুইস গেইটে নিয়ে  টসলাইট দিয়ে সুদি  আনোয়ার আবুল কাসেমকে সজোরে আগাত করে    মারাত্মক জখম করে। এতে  আবুল কাসেম মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে এ সুযোগে  সুূদি আনোয়ার আবুল  কাসেমের লুঙ্গির গোচরে  থাকা মাছ ব্যবসার জন্য   লক্ষ ১/৫০  হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ সুএে এবং আবুল কাসেম জানান। আবুল কাসেম  এব্যাপারে  পটিয়ার এমপি ও পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন এর হস্তক্ষেপ কামনা করেছে।




সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম

০১৮১৯৩৪৯৪৪২


২৪/০৬/২০

Post a Comment

0 Comments