পটিয়া প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নে কুরাংগিরী গ্রামের আবদুল মালেকের নতুন বাড়ীতে মোঃ আবুল কাসেম নামে এক ব্যাক্তি প্রতিপক্ষ সুদি আনোয়ারের কাছে দেড় লক্ষ টাকা সুদি নিয়ে করোনা সংকটে সুদের লভ্যাংশের টাকা দিতে না পারাই আবুল কাসেম কে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখন করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটানাটি ঘটেছে ২৩ শে জুন রাত ৯ টা কুরাংগিরী মসজিদ মার্কেটের সামনে। অজ্ঞান অবস্থায় আহত কাসেম কে স্থানীরা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে এঘটনায় আবদুল মালেকের পুএ মোঃ আবুল কাসেম বাদী হয়ে একই এলাকার মৃত মকবুল হোসেনের পুএ সুদী আনোয়ারের বিরুদ্ধে ২৪ শে জুন পটিয়ায় থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ সুএে জানাযায়, মোঃ আনোয়ার দীর্ঘদিন যাবৎ এলাকায় নিরীহ সহজ সরল লোকজনের কাছে ষ্টাম্প গ্রহণ বিনিময়ে সুদি টাকা লাগোয়া করে আসছিল।এর বিপরীতে সুদি টাকা সহ লভ্যাংশ দিতে না পারলে বিভিন্ন মানুষের বাড়ীঘর দখল সহ নানানভাবে হয়রানি করে।এর ধারাবাহিকতায় গত দুই বছর পূর্বে সুদি আনোয়ারের কাছ থেকে দেড় লক্ষ টাকা ঋন গ্রহণ করে মোঃ আবুল কাসেম। উক্ত টাকা নেওয়ার সময় সুদি আনোয়ার আবুল কাসেমের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৬ টি নন জুডিশিয়াল ষ্টাম্পে স্বাক্ষর নেয়।এর মধ্যে ২ টি খালি ষ্টাম্পে স্বাক্ষর নেয়। উক্ত টাকার বিপরীতে সুদ হিসাবে মাসিক প্রতিলাখে ৬ হাজার টাকা লভ্যাংশ বাবৎ দেড় লক্ষ টাকায় প্রতি মাসে ৯ হাজার টাকা করে পরিশোধ করছে।সর্বমোট এক লক্ষ বাষট্টি হাজার টাকা সুদ ও মুল টাকা থেকে ৫০হাজার টাকা আদায় করে সুদি আনোয়ার। দেশে মহামারি করোনা ভাইরাসের কারনে আবুল কাসেম গত মাসে বাকী এক লক্ষ টাকা সুদের লভ্যাংশ ২১ শে জুন বিকাল চারটায় আনোয়ার তার ছেলের মাধ্যমে ৩ হাজার টাকা সুদের লভ্যাংশ প্রদান করে।অবশিষ্ট
সুদের লভ্যাংশ তিনহাজার টাকা পরবর্তী তে প্রদান করবে বলে জানালে এতে সুদি মোঃ আনোয়ার ক্ষিপ্ত হয়ে গত ২৩ জুন রাত ৯টার সময় আবুল কাসেমকে আনোয়ার কুরাংগিরী মসজিদ মার্কেটর সমনের দোকানে দেখতে পেয়ে কথা আছে বলে ডাকে।আনোয়ার তার কথামত কাসেম এর সামনে যাওয়া মাএ হটাৎ
এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্হানে নিলাফুলা জখম করে। এর এক পর্যায়ে মারধর করতে করতে মসজিদ মার্কেটের সুইস গেইটে নিয়ে বিদেশি কালো টসলাইট দিয়ে সুদি আনোয়ার আবুল কাসেম কে মারাত্মক জখম করলে আবুল কাসেম মুমূর্ষু আবস্থায় পড়ে থাকে। এ সুযোগে সুূদি আনোয়ার কাসেমের লুঙ্গির গোচের থাকা মাছ ব্যবসার অনুমান এক লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ সুএে প্রকাশ।বর্তমানে আবুল কাসেম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সে এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
২৪/০৬/২০

0 Comments