লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা ।


lakshmipur, lakshmipur nesw, lokhipur, lokhipur news


জয়নাল আবেদীন, 
লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির অসুস্থ হারুন রশীদ  এর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে হিরা মনিকে  আজ দুপুরে ধর্ষনের পর হত্যা করার অভিযোগ উঠেছে! 

“মেয়েটি পালের হাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেনির ছাত্রী”
এলাকা সূত্রে জানা যায় 
মেয়েটির বাবা অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে তার মা সহ চিকিৎসাধীন আছেন। মেয়েটি আজ শুক্রবার সকাল ১০.৩০ নাগাদ আনুমানিক নানার বাড়ি থেকে নিজ বাড়িতে আসে,,এবং আগামীকাল শনিবার  ঢাকায় যাওয়ার কথা রয়েছে এরই মধ্যে কে বা কারা  মেয়েটি ধর্ষণ করে হত্যা করে।

এই ঘটনায় এলাকায় শোকের মাতন বইছে এবং জনমনে নেতিবাচক মনোভাব পোষণে চরম ক্ষোভ বিরাজ করছে। 
এব্যাপারে দক্ষিণ হামছাদী ইউনিয়নের স্থানীয় ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য আবুল কাশেম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, নবম শ্রেণির ছাত্রী হীরামনি কে পরিকল্পিত ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়, তিনি এবিষয়ে প্রকৃত দোষী দের খুঁজে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানা পরিদর্শক(তদন্ত) মোঃ মোসলেউদ্দিন বলেন আমি এখন ঘটনাস্থলে এসে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।

Post a Comment

0 Comments