সেলিম চৌধুরী বিশেষ প্রতিধিঃ-
পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি, গণফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক ও পটিয়া আইন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল রবিবার দুপুর ২টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে রাজনৈতিক,আইনজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এডভোকেট মোয়াজ্জেম পটিয়ায় স্কুল,কলেজ,মাদ্রাসা প্রতিষ্ঠায় তার অবদান অতুলনীয়। জাতীয় পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পটিয়ার সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী জানান,বর্ণাঢ্য রাজনীতি জীবনে গনতন্ত্র প্রেমিক মানুষ ছিলেন, এছাড়াও এডভোকেট মোয়াজ্জেম হোসেন একজন প্রবীণ আইনবিদ, রাজনীতিবিদ।তিনি পটিয়া আইন কলেজের প্রতিষ্ঠাতা।
সাম্প্রদায়িক ও গনতান্ত্রিক আন্দোলনে তার ভুমিকা অতুলনীয়। তার মত দেশপ্রেমিক লোক মৃত্যুতে পটিয়া তথা চট্রলার একজন গুনীজন হারাল আর দেশ হারাল একজন দেশপ্রেমিক নেতা। এছাড়াও এডভোকেট মোয়াজ্জেম ২০০১ সালে চট্টগ্রাম ১২ পটিয়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন এগারো দলীয় জোটের প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন। এদিকে পৃথকভাবে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য পটিয়ার সাবেক জাতীয় পার্টির এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, পটিয়ার সাবেক বিএনপি দলীয় এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলী মন্জু, সাবেক কমিশনার হাজী নুরুল ইসলাম, পটিয়া পৌরসভার সাবেক মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম, পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম খোরশেদ গনী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা,
পৌর জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, দক্ষিণ জেলা কৃষক পার্টি সভাপতি মোহাম্মদ হোসাইন, দক্ষিণ জেলা জাতীয় ছাএসমাজ সভাপতি এম.এন. জসিম উদ্দিন, লেখক চিকিৎসক ও মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, পটিয়া দোকান মালিক সমিতিরসাধারণ সম্পাদক শাহ আলম খোকন, আদালত সড়ক ব্যাবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, পটিয়া প্রেসক্লাব অর্থ সম্পাদক ও দৈনিক জনতা -দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সেলিম চৌধুরী, আনোয়ারা রোড় ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী শহিদুজ্জমান, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ খোরশেদ আলম, পৌর যুবলীগ সহ মোজাম্মেল হক মিঠু, সমাজ সেবক আবু তাহের চৌধুরী, মীর আবদুল আওয়াল, সাইফুর রহমান, ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আলমগীর প্রমুখ।
বার্তা প্রেরক
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
১৪/০৬/২০

0 Comments