সেলিম চৌধুরী,
নিজস্ব প্রতিবেদকঃ
পটিয়ার কৃতি সন্তান উপজেলার শোভনদন্ডী রশিদাবাদ আরফা করিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি , ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির লিঃ চেয়ারম্যান, চট্রগ্রাম নগরীর শফি এন্ড কোং লিঃ এর স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিত্ত্ব আহমদ শফি ১৬ জুনসন্ধ্যায় ইন্তেকাল করেন।
তিনি জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর এমপির অত্যান্ত শ্রদ্ধাভাজন মুরব্বী ছিলেন। যেকোন প্রয়োজনে তিনি তার পরামর্শ নিতেন।তিনি আহমদ শফির জন্য আল্লাহতায়ালার কাছে প্রার্থনা জানান, যেন আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পটিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলমগীর খালেদ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমানের ভগ্নিপতি রশিদাবাদ গ্রামের কৃতিসন্তান আহমদ শফি নিজ এলাকায় একটি পুর্নাঙ্গ শিক্ষা কমপ্লেক্স গড়ে তোলেন।আহমদ শফি ছিলেন একাধারে একজন সমাজ সংস্কারক,শিক্ষানুরাগী ও শিল্পপতি। আলোকিত মানুষটির মৃত্যুতে রশিদাবাদ গ্রামে সর্বসাধারণ মানুষসহ চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক দানবীর আহমদ শফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন, পটিয়া প্রেসক্লাব অর্থ সম্পাদক দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলার সাংবাদিক সেলিম চৌধুরী।
এদিকে পটিয়া পৌরসভার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর আলম, নবনির্বাচিত মোঃ শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগটনিক সম্পাদক মোঃ কাউছার ও মোঃ হাসান মানিক, মোঃ সাইফুল ইসলাম বিপু সংবাদপএে এক বিবৃতিতে শিল্পপতি আহমদ শফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন আমিন।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২

0 Comments