Chittagong, Chittagong news, chottogram, chottogram news

নিজস্ব সংবাদদাতাঃ- 

চট্টগ্রাম পটিয়ায় প্রতিপক্ষদের সন্রাসী হামলায় ৬ জন আহত হয়েছে। আহত হচ্ছেন গিয়াস উদ্দিন, মোঃ রুবেল, কালাম, সাইফু, মাসুদ, ফারুক। ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন দুপুর ১ টার সময় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী কাদের সওদাগরের পুরাতন পুকুর পাড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে বলে মামলার বাদী সরওয়ার উদ্দিন চৌধুরী জানান । পরে এঘটনায় মোঃ সরওয়ার উদ্দিন চৌধুরী বাদী হয়ে মৃত আহমদুল আলমদারের পুএ মোঃ রাশেদুল হক আলমদার টিটুর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা নং ১৩ দায়ে হয়েছে। পটিয়া থানা পুলিশ মোহাম্মদ রাশেদু আলমদার টিটুকে গ্রেফতার করে ১৬ জুন মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছে। মামলার এজাহার সুএে জানাযায়,রাশেদুল আলম টিটু মোঃ সরওয়ার উদ্দিন চৌধুরী ও ওসমান আলমদার কাদের সওদাগরের পুরাতন পুকুরের মাটি ক্ষয় করে সরকারি রাস্তা ভরাট কাজে ব্যাবহার করেছেন।এতে রাশেদুল আলম টিটু বিভিন্ন সময়ে মাটি কাটার কাজে বাধা দেয়।১৫ জুন সোমবার দুপুর ১ টার দিকে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে কাদের সওদাগরের পুরাতন পুকুর পাড়েে গিয়ে স্কেভেটর ড্রাইভার মোঃ রুবেল হেলপার গিয়াস উদ্দিন এর কাছে সরওয়ার উদ্দিন চৌধুরী ও ওসমান আলমদার এর কোথায় অবস্থান জানতে চাই এতে ড্রাইভার হেলপার জানেনা বললে রাশেদুল আলম টিটু হেলপার গিয়াস উদ্দিন কে চুরিকাঘাত করে তার চিৎকারে রুবেল, কালাম, সাইফু, ফারুক মাসুদ এগিয়ে আসলে তাদের উপর হামলা করে।এসময় টিটু ৬ টি মোবাইল নগদ ৪০ হাজার টাকা চিনিয়ে নেয় বলে মামলার এজাহার সুএে প্রকাশ।



সেলিম চৌধুরী 
পটিয়া চট্টগ্রাম 
০১৮১৯৩৪৯৪৪২