পটিয়া পৌরসদরের উত্তর পাড়ায় প্রতিপক্ষের হামলায় ৩জন আহত।। থানায় অভিযোগ !


Chittagong, Chittagong news, chottogram, chottogram news

নিজস্ব সংবাদদাতাঃ- 

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া অলি মাঝির বাড়িতে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন খায়ের আহমদের পুএ আবুল বশর,আবু তাহের,মোঃ আনু মিয়া।আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে গত ১২ জুন দুপুর আড়াইটার সময় আবুল বশরের বাড়ির উঠানে। 

এঘটনায় খায়ের আহমদ এর পুএ আবুল বশর বাদী হয়ে একই এলাকার পেয়ার আহমদ, জাগির আহমদ,মনির আহমদ,কবির আহমদ, আহমদ কবির সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, আবুল বশর গং নিজের পৈতৃক ভিটায় পাকা গৃহ নির্মাণ কাজ শুরু করে এনিয়ে প্রতিপক্ষরা জায়গা পাওয়ার দাবি আবুল বশর গং পাকা ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।এতে বিবাধীগণ জায়গা পাওয়ার দাবি করে পটিয়া থানায় অভিযোগ দায়ের করলে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখে।এর এক পর্যায়ে গত ১২ জুন দুপুর আড়াইটার সময় প্রতিপক্ষরা অতর্কিতভাবে হাতে কিরিচ, লোহার রড,দা লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে বেআইনি জনতাগঠন পুর্বক আবুল বশরের বসত ঘরে উঠানে অনাধিকার প্রবেশ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে তাকে। এতে আবুল বশর এর কারণ জানতে চাইলে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।তার চিৎকার শুনে তার ভাই আবু তাহের ও মোঃ আনু তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুত্বর কাটা জখম করে। এঘটনায় মোঃ আনু মিয়ার মাথা পেটে যায়। তার মাথায় ১০ সেলাই করা হয়েছে বলে জানান বাদী আবুল বশর জানান। সে এব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়ার জন্য জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী ও পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এর হস্তক্ষেপ করেন। বর্তমানে আবুল বশরের পরিবার প্রতিপক্ষদের হুমকি ধামকি কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আহত আবুল বশর। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
০১৮১৯৩৪৯৪৪২

Post a Comment

0 Comments