পটিয়ার মেয়ে ছন্দনাইশে শাশুর বাড়িতে নির্য়াতন সংবাদের তিব্র প্রতিবাদ ।


Chittagong, Chittagong news, chottogram, chottogram news

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ- 

পটিয়ার মেয়ে সাজেদা আক্তার চুমকি (৩৫) কে চন্দনাইশে উপজেলায় জোয়ারে ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে গুনহানি বাপের বাড়িতে ৩১ মে সকালে স্বামী শাশুড়ী কতৃক নির্ম নির্য়াতন শিরোনামে শিকার প্রকাশিত বিভিন্ন অনলাইনে পএিকায় সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ঐ এলাকার জনপ্রিয় ইউনিয়ন পরিষদ সদস্য বদিউল আলম (মনির) ৩৮। মৃত বাদশা মিয়ার পুএ মেম্বার বদিউল আলম মনির প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, ৩১ মে আমার বাড়িতে সাজেদা আক্তার চুমকিকে কেউই মারধর এবং নির্য়াতন করেনি, অনলাইন পএিকায় সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রকাশ করেছে।

সংবাদ প্রতিবেদকে মিথ্যা তথ্য দিয়ে সাজেদা আক্তার চুমকি তিলকে তালগোল পাকিয়ে অপপ্রচার চালিয়ে আমার সামাজিক ভাবমূর্তি খুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইউনিয়ন পরিষদ মেম্বার বদিউল আলম মনির প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন, ২০০৭ সালে ১৫ জুন ইসলামি শরীয়ত মোতাবেক পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ কাপ্তান বাড়ির মৃত আবদুল মজিদের কন্যা সাজেদা আক্তার চুমকির সাথে আমার সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহ দুই বছর পর্যন্ত দাম্পত্য জীবন ভালো ছিলো। এর পর আস্তে আস্তে সংসারে ছোট খাট বিষয় নিয়ে কারণে অকারণে ঝগড়ায় লিপ্ত। যাহা ধীরে ধীরে আমাদের দাম্পত্য জীবনে দুর্বিষহ হয়ে পড়ে। বিষয়টি জোয়ারাা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন উদ্দীন সাহেব এবং শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসানুল হক, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলী মন্জু সাহেব সহ সমাজের মান্যগন্য ব্যাক্তিবর্গ দফায় দফায় একাধিকবার মিমাংসার চেষ্টা করেন। কিন্তু মস্তিষ্ক বিকৃত মহিলা কারো কথা কর্নপাত করেনি। 

ফলে গত ২৪/১১/১৯ ইং বিজ্ঞ সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত / নোটারী পাবলিক কার্য়লয় চট্টগ্রাম স্বামী কতৃক তালাকের হলফনামা সম্পাদন করি এবং তালাক নামা রেজিষ্ট্রেশন নং ৭২৭৮/১৯ ইং।বিষয়টি ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন ৭(১) ধারামতে তালাকের নোটিশ শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলের কাছে পৌছানো হয়েছে । এর পর থেকে মস্তিষ্ক বিকৃত সাজেদা আক্তার চুমকি আমাকে নানান ধরনের হুমকি দেয়। এমনকি আমার বাড়িতে এসে কৃষি কাজে ব্যসবহৃত কীটনাশক পান করে সে আত্মহত্যা করবে মর্মে হুমকি দিয়ে বলে সে আত্মহত্যা করে আমাকে ফাঁসি দেবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে হুমকি দে। সে বিষয়টি মেম্বার বদিউল আলম মনির জোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন উদ্দীন সাহেব এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার,চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেন। এছাডাও প্রতারক ও ছলনাময়ী সাজেদা আক্তার চুমকির বিরুদ্ধে আদালতে মামলা থানার জিডি রুজু রয়েছে।জোয়ারা ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড মেম্বার বদিউল আলম প্রকাশিত সংবাদে এলাকার জনগণকে বিব্রান্ত না হওয়ার আহবান জানান। 

সেলিম চৌধুরী,  
পটিয়া প্রতিনিধি, 
পটিয়া চট্টগ্রাম । 
০১৮১৯৩৪৯৪৪২।

Post a Comment

0 Comments