সেলিম চৌধুরী,
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রশস্ত্র নিয়ে একদল কিশোর গ্যাং দিন দুপুরে মহড়া দিয়েছে। ২৭ জুন শনিবার সকালে পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় দা, কিরিচ, লোহার রড, হকি ষ্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন। কিশোর গ্যাং চক্রের সদস্যরা বৈলতলী রোড এলাকার মেসার্স অনুকূল স্টোরের মালিক উত্তম কুমার দাশের ছোট ভাই উজ্জ্বল দাশকেও বিভিন্ন ভয়ভীতি দেখান। পুলিশের তাড়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা সুএে
জানাগেছে, পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকার মেসার্স অনুকূল স্টোরের মালিক উত্তম কুমার দাশ ও তার ভাই উজ্জ্বল দাশ পার্শ্ববতী মোঃ জাগির হোসেন ও মো. হাসানের থেকে ২০১৭ সালে কিছু জায়গা খরিদ করেন। খরিদকৃত ওই জায়গায় মৌখিক চুক্তিতে দেশপ্রিয় নামের একটি হোটেল অজিত কুমার শীল পরিচালনা করতেন। চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ গ্রামের মরহুম হাজী আবু তালেবের পুত্র জাগির হোসেন। তার ভাই জাফর আহমদ। জায়গার বিরোধ নিয়ে অনুকূল ষ্টোরের মালিকের সঙ্গে জাফর আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। ২৭ জুন শনিবার সকালে কিশোরগ্যাং চক্রের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাফরের পক্ষে অনুকূল ষ্টোরের মালিকের ভাইকে বিভিন্ন হুমকি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের তাড়া করেন। পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হরিপদ দাশের পুত্র ও অনুকূল ষ্টোরের মালিকের ছোট ভাই উজ্জ্বল দাশ বাদী হয়ে এ সংক্রান্ত বিষয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিশোরগ্যাং এর সদস্যরা মহড়া দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। কিশোর গ্যাংয়ের সদসদের তাড়া করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। কিশোর গ্যাংয়ের সদস্যরা কারো পক্ষে হয়ে কাজ করেছেন কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

0 Comments