রায়পুরের বামনী ইউনিয়নে কৃষক এর ধান কেটে দিলেন ছাত্রলীগ ।


   
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আহবানে রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী নুর নবী সুজন এর নির্দেশে সকালে 
উপজেলার বামনী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন রিয়াদ এর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতা কর্মী কে নিয়ে (বর্গাচাষি) কৃষক মোসাদ্দেক এর ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন তারা         
দেশের এই ক্রান্তিলগ্নে শ্রমিক সঙ্কটে থাকা ২৫ জন কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিতে পেরে আরিফ হোসেন রিয়াদ বলেন, ৭নং বামনী ইউনিয়নের যেই কৃষকরা অর্থ ও শ্রমিক সঙ্কটে ঘরে ধান তুলতে পারছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দিবে বামনী ইউনিয়ন ছাত্র লীগের নেতারা ।

এই সময়, কৃষক মোসাদ্দেক ছাত্র লীগের কার্যক্রমে খুশি হয়ে আন্তরিকতার সহিত মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা এবং ছাত্র লীগের প্রতি কৃতজ্ঞতা জানান । 

Post a Comment

0 Comments