রায়পুরে কৃষক এর পাশে ছাত্রলীগ নেতা জুটন ।


লক্ষ্মীপুর প্রতিনিধি :

কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে ও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় রায়পুরেও কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগনেতারা। তারাই ধারাবাহিকতায় এবার কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিলেন রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়পুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জুটন।


করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে রায়পুর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের কৃষক মোহাম্মদ সিরাজ মিয়ার চার বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। 

সোমবার (৪ মে) সকাল থেকে রায়পুর পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সারিয়ান আহমেদ জুটন এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এই আর্থিক সংকটে থাকা বর্গাচাষা কৃষক এর চার বিঘা জমির পাকা ধান কেটে তা ঘরে তুলে দেন।


ধান কাটা কর্মসূচিতে, ছাত্রলীগ নেতা শাকিল, ফাহিম শাকিব, পলাশ, হৃদয় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments