জয়নাল আবেদীন লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরঃ ‘মানবতাই রাজনীতি’ অন্তরে মননে এমন বিশ্বাস লালন করা পাপুল এমপি দম্পতি জনসেবায় সম্পৃক্ত থাকার মানসে’ই রাজনীতি করেন। এমপি পাপুল দম্পতি জনসেবার রাজনীতিতে বিশ্বাসী। তারা সুখে দুঃখে জনগনের পাশে থাকতে চান। পাপুল এমপি’র পক্ষ থেকে উপহার বিতরনের সময় এমন কথাগুলো বলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
কাজী শহিদুল ইসলাম পাপুল এমপির পক্ষে তার স্ত্রী সেলিমা ইসলাম সদর উপজেলার দালাল বাজার, দক্ষিন হামছাদী, চর রুহিতা, পাবতী নগর, উত্তর হামছাদী, বশিক পুর, টুমচর, শাকচর ও চর রমনী মোহন ইউনিয়নে মোট আাড়াই হাজার মানুষের কাছে উপহার পৌছে দেন। চলমান মহামারী পরিস্থিতিতে জনগনকে আগলে রাখায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি দম্পতি’কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী মোঃ শহিদ ইসলাম পাপুল এর সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ কাজী সেলিনা ইসলাম (সিআইপি) এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার(১৩’ই মে) লক্ষীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাপুল এমপি’র পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে বক্তৃতা করেন এ্যাড. নয়ন। ১নং হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ২১নং টুমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন লোলা এবং ২০ নং চর রমনী মোহন ইউপি আ.লীগ সভাপতি আলমগীর হোসেন স্ব স্ব ইউনিয়নে অনুষ্ঠিত পৃথক পৃথক বিতরনে সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বিনু, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আলী হায়দার রাসেল পাঠান, মাসুদ উদ্দিন , উপজেলা যুবলীগ নেতা শওকত ভূঁইয়া, পৌর যুবলীগের আকরাম হোসেন রূপক, ওসমান গনি, মোঃ রাসেল হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার ঝুটন, বাপ্পী সওদাগর প্রমূখ।



0 Comments