চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর কর্মহীন, দরিদ্র, অসহায়, গরীব ও খেটে খাওয়া ১০০টি পরিবারের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ হেল্প লাইন এর অন্যতম সদস্য আবুজার গিফারী এই ইফতার সামগ্রি বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী সহ তার পরিবারের সদস্য বৃন্দ।
তিনি জানান, কিছু দিন আগে তার দাদি হঠাৎ মৃত্যু বরন করেন এজন্য তার আত্নার মাগফেরাত কামনা সহ। করোনা পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্ত্ববান ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে নিজস্ব তহবিল থেকে পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের মাঝে কিছু ইফতার খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য এই উদ্যোগ গ্রহন করেছেন তিনি।

0 Comments