জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ঈদের আগে ছিন্নমূল পথশিশুদের কাছে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন
রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়পুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শাহারিয়ার আহমেদ জুটন।
রায়পুর উপজেলা এলাকায় পথশিশু, দুস্থ নারী, তাদের হাতে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন তিনি।
লক্ষ্মীপুরে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে, কৃষক এর ধান কেটে ঘরে তুলে দেওয়া থেকে শুরু করে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন এই ছাত্রলীগের নেতা।
ঈদ উপহার বিতরণ কালে তিনি বলেন, আমার সামর্থ্য অনুযায়ী ঈদের আগে পথশিশু ও দুস্থদের ঈদ উপহার দিচ্ছি এতে করে সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলা চেষ্টা করে যাচ্ছি
তিনি আরো বলেন,
করোনা পরিস্থিতিতে জেলা লকডাউন ঘোষণা করার পর থেকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ তাদের পাশে কাজ করে যাচ্ছি।

0 Comments