জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমের সংখ্যা প্রায় প্রতিদিন বেড়েই চলেছে। আজ শনিবার নতুন করে আরো ৮ জনের শরীরে কভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৬ জন। এদের ৫ জন রামগঞ্জ উপজেলার, ১ জন সদর উপজেলা ২ জন কমলনগর উপজেলার বাসিন্দা । আজ শনিবার জেলা সিভিল সার্জন এর তথ্য অনুযায়ী রায়পুর উপজেলায় কভিড-১৯ মোট ৩৭ জন, সদর-৮০ জন, রামগঞ্জ-৪১, কমলনগর-২১ এবং রামগতি উপজেলায় ১৭জন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে এ পর্যন্ত দু’জন। এ ছাড়াও নমুনা পরীক্ষার জন্য পেন্ডিং রয়েছে ৯৫টি।
আজ শনিবার ঢাকা রেফার করা হয়েছে ২ জন। গত ৩৬ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭ জন, মোট জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে থাকা সুস্থ হওয়ার ছাড়পত্র পেয়েছেন ৭ জন এবং আইসোলেশনে বর্তমানে ভর্তি রয়েছেন-৪ জন।
এদিকে গত ২৩ মে দ্বিতীয়বারের মতো জেলায় লকডাউন দেয়া হলেও অনেক ক্ষেত্রে মানুষ সামাজিক দূরত্ব মানছেনা। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে।
সরকারি নির্দেশ অনুযায়ী ৩০ মে থেকে সীমিত আকারে সব খুলে দেওয়ার ঘোষণার পর থেকে লক্ষ্মীপুরে মানুষের মাঝে বেপরোয়া ভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাচল লক্ষ্য করা যাচ্ছে

0 Comments