রামগঞ্জে ছাত্রদলের নির্যাতিত নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন ।

lakshmipur, lakshmipur nesw, lokhipur, lokhipur news

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নির্যাতিত নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের সার্বিত সহযোগীতা উপজেলা ছাত্রদলের সভাপতি এস.কে ফারুকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এমরান হোসেন রাসেলের উপস্থাপনায় এ সময় দলের নেতা-কর্মীরা একত্রিত কাজ করে উপজেলা ও পৌরসভাতে দলকে সুসংগঠিত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড. তোফাজ্জল হোসেন বাচ্চু,মিজানুর রহমান ঠাকুর,মডেল কলেজের প্রভাষক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন, সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ, আরিফ, ইকবাল, পারভেজ প্রমুখ।

Post a Comment

0 Comments