রামগঞ্জে ত্রান বিতরনের ফটোসেশন করে ২০ দলীয় নেতা নিরুদ্দেশ ।




লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে শনিবার বিকেলে ২০ দলীয় শীর্ষ নেতা ও এলডিপির সাবেক যুগ্ন সম্পাদক সাহাদাত হোসেন সেলিম ত্রান বিতরনের ফটোসেশন করে নিরুদ্ধেশ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ত্রান দেওয়ার সংবাদ ঢাক ঢোল পিটানোর ফলে জড়ো হওয়া মানুষ খালি হাতে ফিরে যেতে হচ্ছে।সুত্রে জানায়,এলডিপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাহাদাত হোসেন সেলিম করোনা ভাইরাসে ঘরে থাকা দুস্থ পরিবারে ত্রান দিবে বলে সপ্তাহব্যাপী প্রচারনা চালায়। শনিবার সেলিম পুর্ব করপাড়া গ্রামের নিজ বাড়িতে কয়েকটি ত্রানের প্যাকেট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের পথভ্রষ্ঠ কয়েকজন কর্মীদের নিয়ে কয়েকটি ছবি তুলে গাড়িতে উঠে নিরুদ্ধেশ হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ত্রান নিতে আসা কয়েকজন বলেন,আমাদের ত্রান দিবে বলে জড়ো করে সেলিম গাড়ী করে উপস্থিত হয়ে একটি ডিজিটাল ব্যানার টাঙ্গিয়ে সামনে কয়েকটি ত্রানের প্যাকেট রেখে ছবি তুলে আবার গাড়ীতে উঠে চলে যায়। ত্রানের জন্য যারা উপস্থিত হয়েছি,তাদেরকে উপস্থিত নেতারা বলে আপনারা চলে যান ত্রান ঘরে পৌছে দেওয়া হবে। কিছুক্ষন পরে উপস্থিত নেতারা ওই প্যাকেটগুলো ভাগ করে নিজেদের ঘরে নিয়ে যায়। ফটোসেশনে থাকায় কয়েকজন নেতা বলেন,ত্রানের প্যাকেট প্রস্তুত না হওয়ায় বিতরন করা সম্ভাব হয়নি। করপাড়া ওয়ার্ড মেম্বার মোঃ বেলাল হোসেন হোসেন বলেন,সাহাদাত হোসেন সেলিম ফেইজবুক নেতা। ফেইজবুকে ছবি দিতে ত্রান দেওয়ার নামে ফটোসেশন করছে। এব্যাপারে জানতে চাইলে সাহাদাত হোসেন সেলিমকে বার বার ফোন দিলেও রিসিব করেননি। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদ বলেন,সাহাদাত হোসেন সেলিম এলডিপির বহিস্কৃত যুগ্ন সম্পাদক সাহাদাত হোসেন সেলিম বিএনপির পথভ্রষ্ট কয়েকজন কর্মীকে নিয়ে করপাড়া নিজ বসতঘরে কয়েকটি ত্রানের প্যাকেট নিয়ে ছবি তুলে নিরুদ্দেশ হওয়ায় সত্যেই দুঃখজনক।

Post a Comment

0 Comments