মতলব উত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে নুরুল হক জিতুর গভীর শ্রদ্ধাঞ্জলি ।


chandpur, chandpur news

মোঃ সেলিম মিয়া, 
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ  

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকীতে মতলব উত্তর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর গভীর শ্রদ্ধাঞ্জলি । 

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ।১৯৮১ সালের ৩০ শে মে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় সেনাবাহিনীর নির্মম বুলেটে মৃত্যুবরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 
মতলব উত্তর উপজেলা বিএনপি'র পক্ষ থেকে নুরুল হক জিতু বলেন  বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের ইতিহাসের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একজন মেজর হিসেবে বিদ্রোহ করে দেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা। নেতৃত্ব দিয়েছেন জেড-ফোর্স প্রধান হিসেবে।

নুরুল হক জিতু আরো বলেন,  সফল ছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে। দেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিতে জিয়াউর রহমান এর বিভিন্ন কর্মসূচী অনুপ্রেরণা যোগিয়েছিল দেশকে।  করোনা ভাইরাস পরিস্থিতিতে অনলাইন মিডিয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Post a Comment

0 Comments