বিশেষ প্রতিনিধি মহি মিজানঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী গ্রামের প্রতিভাবান পুলিশ সদস্য সজীব বিশ্বের ভয়াবহ ভাইরাস কোভিড ১৯এ(করোনা ভাইরাসে)আক্রান্ত হয়েছে।
গত ২৩ মে ২০২০ইং বাংলাদেশ পুলিশ হাসপাতাল ঢাকায় করোনা টেস্টে পজেটিভ আসে তার, বর্তমানে ২৫ মে ২০২০ইং অর্থাৎ ঈদের দিন থেকে ইমপালস হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থা আছে।
আজ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করে।
আক্রান্ত হওয়ার আগে সে
মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় বিশেষ নিরাপত্তা বাহিনী হিসাবে নিয়োজিত ছিলো,সে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন গণভবন এর একজন সদস্য।
সজীবের ফেইসবুকের পোস্টটি তুলে ধরা হলো-
"আমার সম্মানিত ফেইসবুক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী গণ আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি #কোভিট_১৯ এ আক্রান্ত। গত 23/০৫/২০২০ইং বাংলাদেশ পুলিশ হাসপাতাল ঢাকা, করোনা টেস্টে পজেটিভ আসে। বর্তমানে 25/05/২০২০ইং অর্থাৎ ঈদের দিন, আমি #ইমপালস_হসপিটালে_ভর্তি_হয়ে_চিকিৎসাধীন_আছি। পৃথিবীতে যদি নড়ক যন্ত্রণা ভোগ করতে না চান তাহলে ঘরে থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিরাপদ এবং সামাজিক দূরত্ব মেনে চলুন । আল্লাহ কে ডাকুন। যদি সময় পান একটু দোয়া করবেন আমার জন্য। আমি যেন সুস্হ হয়ে সরকারী দায়িত্ব পালন করতে পারি, এবং পরিশেষে, আমার পিতা মাতা যেন আমাকে সুস্থ ফিরে পায়। সকলে দোয়া করবেন। আমিন।"


0 Comments