রায়পুরে অসহায় পরিবারের পাশে লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশন ।


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশন ও রেয়ার মডেল মাদ্রাসার উদ্যোগে রায়পুর উপজেলায় প্রত্যান্ত অঞ্চলের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা নিয়ে সোলাইমান রুবেল।

বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান সোলাইমান রুবেল এর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে চাল, ডাল, আলু, পেয়াজ ও তেল।

সোলাইমান রুবেল জানান, আমি বরাবরই রায়পুর-লক্ষ্মীপুরের অসহায় মানুষদের পাশে ছিলাম। বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগেও আমি তাদের পাশে থাকতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, আমার এই ত্রান কার্যক্রম মহামারী শেষ হওয়া পর্যন্ত অব্যহত থাকবে। সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। খাদ্য সহায়তায় সরকারের পাশাপাশি আমরাও রয়েছি আপনাদের পাশে।

Post a Comment

0 Comments