অসহায় পরিবারের পাশে বাবুরহাট ব্লাড ক্লাব ।


লক্ষ্মীপুরে লকডাউনে কারণে মানুষ ঘর বন্ধি। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। কর্মহীন এমন ২’শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাবুরহাট ব্লাড ক্লাব। লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের এ সংগঠনটি কয়েক দফায় খাদ্যসামগ্রী বিতরণ করেন। সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন এ ইফতার সামগ্রী। এছাড়াও করোনা মোকাবেলায় তারা বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডও পরিচালনা করছেন।


বাবুরহাট ব্লাড ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক জালাল উদ্দীন রানা বলেন, মানবতার ডাকে সব সময় সবার পাশে থাকবে বাবুরহাট ব্লাড ক্লাব। দেশের এ ক্লান্তি লগ্নে সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিদিন ভোরে বাড়ি বাড়ি গিয়ে ত্রান ও ইফতার সামগ্রী দিয়ে আসছি। এ কার্যক্রম করার জন্য দেশ বিদেশের অনেকেই আমাদের সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞা। সবার সহযোগিতায় ভবিষ্যতেও মানবিক কাজে অবিচল থাকবে বাবুরহাট ব্লাড ক্লাব।

Post a Comment

0 Comments