দাগনভূঞা বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত ভ্রামমান আদালত বসিয়ে জরিমানা করেন - মোঃ রবিউল হাসান ।



মাসুদ রানা:

জাতির এই ক্লান্তিলগ্নে যখন দিশেহারা হয়ে পড়েছে সারা দেশের মানুষ ঠিক সেই সময়ে সুযোগের সন্ধানী অসাধুবিক্রয়তরা দ্রব্য মূল্যের দাম যেনো বাড়াতে না পারে সেই দিকে সব সময় তদারকি করেছেন দাগনভূইয়া উপজেলার নির্বাহীঅফিসার জনাব, মোঃ রবিউল হাসান ।
দাগনভূঞা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ২৭ এপ্রিল (সোমবার) সকালে দাগনভূঞা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহীঅফিসার মোঃ রবিউল হাসান। এ সময় মূল্য তালিকা না থাকায় দোকানিকে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অতিরিক্ত দামেবিক্রি করায় মোট ছয়টি দোকানে অর্থদন্ড করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান বলেন রমজানকে সামনে রেখে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা জঘন্যঅপরাধ। খোলা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং ধার্যকৃত মূল্যের স্বপক্ষে কাগজপত্র সংগ্রহ রাখতে হবে। এইঅভিযান রমজানজুড়ে অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments