গৃহবন্দী অসহায় মানুষের পাশে এমপি শিমুল ।


শিবগঞ্জ প্রতিবেদকঃ

করোনাভাইরাসের কারণে গৃহবন্দী শ্রমজীবী-নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে চাঁপাইনবাবগঞ্জ-১আসানের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ।

তাদের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।


উপজেলার ছত্রাজিতপুর এলাকায় কয়েকটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ও ১ লিটার সোয়াবিন তেল তুলে দেন সংসদ সদস্যর পক্ষে দেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও ছত্রাজিতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরজু মন্ডল।

ঘরমুখো পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি করোনাভাইরাস সচেতনতায় জনসাধারণের মাক্স বিতরণ করেন ।

এছাড়াও নিজ বাসায় প্রতিদিন সকালে শত শত অসুস্থ রোগীর বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছেন তিনি।

Post a Comment

0 Comments