কানসাট বাগদূর্গাপুর রাস্তায় গাড়ী চালকরা মানছেন না সরকারি নির্দেশিকা ।




শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কানসাট মিলিক মোড় হতে গুচ্ছগ্রাম, বাগদূর্গাপুর, বিশ্বনাথপুর এলাকা দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল,চার্জার ভ্যান,অটো ভ্যান যাতায়াত করছে।

সরকারি নির্দেশিকা থাকায় সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা হওয়ার পর মহাসড়ক দিয়ে গাড়ী চলাচল বন্ধ হলেও থেমে নেই মানুষের যাতায়াত,জরুরি প্রয়োজন ছাড়াও বিভিন্ন ধরনের কাজে বিকল্প পথ কানসাট মিলিক দিয়ে গুচ্ছগ্রাম,বাগদূর্গাপুর,বিশ্বনাথপুর দিয়ে বিভিন্ন এলাকার মানুষ গণপরিবহনে যাতায়াত করছে।


গুচ্ছগ্রাম,বাগদূর্গাপুর মাঠ ও ঝাঁবড়ীতলায় চলছে মাদকের রমরমা ব্যবসা।
বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা আড্ডা দিচ্ছে এলাকার বিভিন্ন যায়গায়।

এলাকার মানুষ আতংকের মধ্যে থাকায় রাস্তায় গাড়ী চলাচল বন্ধ করলেও পরে কানসাট ইউনিয়নের মহিলা মেম্বারনি বিজলির বাঁধায় সেটির কার্যকর করতে পারে নি এলাকাবাসী।


গুচ্ছগ্রাম,বাগদূর্গাপুর ও বিশ্বনাথপুর এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Post a Comment

0 Comments