বনি আমিনের কণ্ঠে ‘আপন অপুর’ গান “সোনাপাখি” ।


নিজস্ব প্রতিবেদক:

সময়ের পরিচিত মুখ তরুণ সাহিত্যিক আপন অপু। একধারে লেখক, কলামিষ্ট, সাংবাদিক, ছড়াকার ও গীতিকার। কবিতা দিয়েই সাহিত্যে পথচলা শুরু আপন অপুর। তাই তো নতুন আঙ্গিকে এবার আসান অপুর নতুন গান’কোথায় আছো’কেমন আছো? সোনাপাখি, ভালো আছো তো?, নিজের একটু খেয়াল রেখো, খাবার-স্নান কি হচ্ছে ঠিক মতো?" এমন সুন্দর সহজ ও সাবলীল কথায় শুরু। শেষ অন্তরায় লিখেছেন "ঘরবন্দি দিন পেরিয়ে দেখা হবে খোলা প্রান্তরে, ততদিন পাখিটাকে পুষে রাখো তোমার অন্তরে"। সোনাপাখির জন্য "সোনাপাখি ভালো আছো তো" শিরোনামে গানটি লিখেছেন তরুণ সাহিত্যিক ও গীতিকার আপন অপু। সুর করেছেন ফাজবীর তাজ। গানিটি গাইছেন ক্ষুদেগানরাজ ও ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে পরিচিতি পাওয়া শিল্পী বনি আমিন। গানটি খুব শিগগিরই ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হবে।
বর্তমান সঙ্কটময় সময়ে সবারই বাসায় দিন কাটছে। তাই গানটি স্টুডিও রেকর্ড না করে বাসায় রেকর্ড করা হয়েছে।

আপন অপু বলেন, এটা আমার প্রকাশ হওয়া সপ্তম গান। অন্যসব গানের চেয়ে এই শূন্য ব্যাজেটের হোম মেকিং গানটার প্রতি আমার ভালোলাগা একটু বেশিই। গানটি বিশেষ একজনকে অনুভব করে লেখা। গানটি তাকে উৎসর্গ করছি। আমার প্রত্যাশা গানটি সব শ্রোতাদেরই ভালো লাগবে।

উল্লেখ্য, আপন অপু শিশুসাহিত্যিক হিসেবে বর্তমান তরুণ লেখকদের মধ্যে অগ্রগামী। তার প্রকাশিত শিশুতোষ গল্পের বই ৫ টি। ২০২০ বইমেলা প্রকাশিত হয়েছে গোয়েন্দা উপন্যাস "গোয়েন্দা টোটনদা"। পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়েছে তার পাঠক প্রিয় বই "আম কুড়ানোর দিন"।
তার লেখা প্রথম গান প্রকাশ হয় ২০১৬ সালে। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "একটি পতাকার গল্প", "দ্য ব্রোকেন ড্রিম" ও "চর্মকার"। চিত্রনাট্য লিখেছেন বেশ কিছু ডকুমেন্টারি ভিডিওর। এবং তার চিত্রনাট্যে সম্প্রতি নির্মিত হয়েছে "টেলিফিল্ম" একাকীত্ব।
আপন অপু প্রতিষ্ঠা করেছেন টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম "পরিচয়"।

Post a Comment

0 Comments