জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের শ্রমজীবী ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবরীগ নেতা কৌশিক সোহল। মহামারী ‘করোনা’ ভাইরাসে যখন, গাড়ি, সিএনজি, দোকান পাট সকল কিছু বন্ধ তখন অসহায় হয়ে ঘর মুখো হয়ে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।
আর তখনি লক্ষ্মীপুর জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু’র নির্দেশনা মোতাবেক রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সোহেল ইউনিয়নের শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। চরআবাবিল ইউনিয়নের বাসিন্দা রিক্সা চালক ইয়াকুব মাঝি বলেন, যখন বেকার হয়ে পড়েছি চেয়ারম্যান, মেম্বার খবর না নিলেও সোহেল ভাই খবর নিয়েছে, আমাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান তেল, দিয়েছে,
যুবলীগ নেতা কৌশিক সোহেল বলেন,
করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন । এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে কেউ কষ্ট না করেন। আমার ব্যক্তিগত উদ্যোগে এই ধারা অব্যাহত থাকবে।

0 Comments