রামগঞ্জে রাতের আঁধারে মধ্যবিত্ত পরিবারে খাদ্যের বস্তা নিয়ে সাংবাদিক বাচ্চু ।


শাহে ইমরান,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

সংবাদের পাশাপাশি রাতের আধারেও ঘরে বসে নেই সাংবাদিক বাচ্চু। তিনি মনে করেন দিন কিংবা রাত বুঝিনা আমার প্রয়োজন রামগঞ্জ উপজেলার সাধারণ মানুষের সেবা করা। তারই ধারাবাহিকতা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যবিত্ত পরিবারের ফোন পেয়ে রাতেই খাদ্য সামগ্রী বস্তা নিয়ে ছুটে যান দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ও মানবতাপ্রেমী সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু।বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস নামক মহামারির কারনে রাষ্ট্রীয়ভাবে দেশে লগ ডাউন করা হয়েছে। সমাজের মধ্যবিত্ত পরিবারেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে।


এক কলেজ ছাত্রী তার বান্ধবী মধ্যবিত্ত পরিবারের কথা সাংবাদিক ইমরানকে ফোনে বলে যে, চোখ লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারে না। কষ্টে দিন কাটছে তাদের। পরিবারের মা আর এক মেয়ে ছাড়া কেউ না। সব কিছু বলার পরে, সাংবাদিক ইমরান দূরে থাকার কারনে তাৎক্ষণিক সাংবাদিক বাচ্চু কে ফোন দিয়ে বলে। আর দেরি না করে সাংবাদিক বাচ্চু খাদ্যের বস্তা নিয়ে তাদের বাড়িতে চুটে যান। খাদ্য পেয়ে অনেক খুশি হন তারা।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বাচ্চু বলেন,
আমি সব সময় আমার স্বাধ্যমতো চেষ্টা করবো, যতদিন এই মহামারি ভাইরাসটি থাকে, আমার একটাই লক্ষ এলাকার মানুষের সেবা করা। এটা দেওয়ার একমাত্র কারণ সবাই যাতে উৎসাহিত হয়ে কাজ করে।

Post a Comment

0 Comments